তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মো. জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মো. জয়নাল আবেদীন তার সুদীর্ঘ চাকরিকালে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

কেএইচ