দেশের ৬৪টি জেলার মধ্যে ঠাকুরগাঁও জেলার তথ্য বাতায়নকে শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সহসভাপতি শাহিন ফেরদৌস, বিশিষ্ট সাংবাদিক মনসুর।

গত ৭ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলার মধ্যে তথ্য বাতায়ন মূল্যায়ন করে পাঁচটি জেলাকে শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা করে ঠাকুরগাঁও জেলাকে অন্যতম বলে ঘোষণা দিয়ে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া জেলার শ্রেষ্ঠ তথ্য বাতায়ন হিসেবে সহকারী অফিস সহকারী যুব উন্নয়ন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, জেলার পাঁচটি উপজেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যসংক্রান্ত বিষয় ও ৫৩টি ইউনিয়ন তথ্য বাতায়ন সরাসরি যুক্ত হয়েছে। এছাড়া, জেলার তথ্য বাতায়ন আরো উন্নয়ন করতে কাজ চলমান রয়েছে।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই