সন্ত্রাসীদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিরাজুল ইসলাম মৃধা (৫০) নামে ফায়ার সার্ভিস সদর দফতরের এক ইন্সপেক্টর আহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামপুর ঘি পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃধা সদরঘাট ফায়ার স্টেশনে থেকে সদর দফতরে দয়িত্ব পালন করতেন।

তিনি জানান, বিকেলে একটি ব্যাগে সরকারি কাগজপত্র নিয়ে বের হলে ইসলামপুর ঘি পট্টি এলাকায় দুইজন যুবক তাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তার বাম পা জখম হলে দুর্বৃত্তরা সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের স্টেশন লিডার আব্দুল মালেক মোল্লা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

ব্যাগে সরকারি কাগজপত্র ছিল, তবে টাকা ছিল না জানান মৃধা।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এএইচ