রাজধানীর শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা ৭ মিনিটে এ আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের অপারেটর মো. মোস্তফা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিক আগুন লাগার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এছাড়া আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও নির্ধারণ করা সম্ভব হয়নি।

এআর