দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মো. হুরমুজ আলী (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর আরোহী মো. সাদেকুল ইসলাম (৩৬)।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুরমুজ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ডালিয়াদীঘি গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। আহত সাদেকুল একই গ্রামের মো. তৈমুর মিয়ার ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) এবিএম রেজাউল করিম জানান, নিহত ও আহতরা বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। সকালে বাড়ি থেকে ঠাকুরগাঁও আমবাগান দেখতে যাওয়ার পথে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের বেজাই মোড়ে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক হরমুজ আলী নিহত হন। এতে আহত হন নিহতের শ্যালক সাদেকুল ইসলাম।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





