কুমিল্লা সদর উপজেলার লালবাগের মতিউর রহমান কাবুল হত্যা মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ- তৃতীয় আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে ১১ জন জেলহাজতে রয়েছেন। অন্য তিনজন পলাতক।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২১ মার্চ ভোরে মতিউর রহমান কাবুল বাইসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ওই ১৪ জন তাকে হত্যা করেন। পরদিন নিহত ব্যক্তির বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা চলাকালে পাঁচ আসামির মৃত্যু হওয়ায় তাদের মামলা থেকে বাদ দেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এছাড়া অপরাধ প্রমাণ না হওয়ায় অপর এক আসামি খালাস পেয়েছেন।
এমআর





