ঢাকার গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। আজ বেলা ১২টায় নগরীর আলুপট্টিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
‘এটা আমার দেশ, মৃত্যু উপত্যকা হবে না’ শ্লোগান ধারণ করে মানববন্ধনে জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান জানানো হয়।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশেনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এদিকে সকালে নগরীতে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নগর আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
এআই
গুলশানে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
ঢাকার গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। আজ বেলা ১২টায় নগরীর আলুপট্টিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ করে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করার অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রাজশাহীতে দোকানে আগুন দিয়ে দোকানিকে কুপিয়ে হত্যা
রাজশাহী নগরীর রাজপাড়া এলাকায় একটি মুদি দোকানে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার পর দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। নিহতের নাম আবদুল বারী (৪০)।
সেনাসদস্য রিফায়াতের মরদেহ রাজশাহীতে, শোকে পরিবার
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের মরদেহ রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাড়িতে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। তার মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
৩০ ঘণ্টা পর রাজশাহী-নাটোরে বাস চলাচল শুরু
রাজশাহী-নাটোর হয়ে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল প্রায় ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাস চলাচল শুরু হয়।
















