ঝিনাইদহ শহরের বিসিক মোড়ে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টে বশির উদ্দিন নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বশির উদ্দিনের বাড়ি পাশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামে।
স্থানীয়রা জানায়, বশির রাতে মাগুরা থেকে কাঠ নিয়ে নসিমনে করে জীবননগর যাচ্ছিলেন। পথে ঝিনাইদহের বিসিক মোড়ে নসিমনটি উল্টে গেলে গুরুতর আহত হন তিনি।
এ অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ধোপাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তোজা উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ





