ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওয়ার্মিং উলেন মিলস লিমিটেড নামে কম্বল কারখানায় অগ্নিকাণ্ডে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কারখানার মালিক নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।

শুক্রবার বিকাল ৪টার দিকে এ কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক দাবি করেন, বৈদ্যুতিক বাল্ব ফেটে গিয়ে কম্বলের ওপর পড়লে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এখানে মন্ত্রণালয়ের বিভিন্ন জন্য ২ লাখ ২১ হাজার ৫০০ পিস ও জেলখানার জন্য ২০হাজার পিস কম্বল তৈরি কাজ চলছিল। এসব কম্বল তৈরিতে ১ থেকে দেড়শ শ্রমিক কাজ করতো বলে জানান তিনি।

এসএইচ