মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাক উল্টে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার জামালদি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে ঢাকা থেকে কুমিল্লাগামী ভুট্টা বোঝাই একটি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও একটি রিকশার ওপরে পরে। এতে ঘটানাস্থলেই তিনজন মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা ট্রাক, সিএনজি বা রিকশা আরোহী কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
জেআই





