বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ৩২৪(৩) ধারার ক্ষমতাবলে এ আইনের ১০১(ক) ধারার বিধানের কার্যকারিতা শর্তসাপেক্ষে পবিত্র রমজান মাসের জন্য স্থগিত করা হয়েছে।
আজ সোমবার এক তথ্য বিবরণীতে বলা হয়, শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীকে বিশ্রামের জন্য প্রতি কর্মদিবসে কমপক্ষে অর্ধঘণ্টা কর্মবিরতি প্রদান করতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাপ্তাহিক সাধারণ কার্যকলাপের মেয়াদ কমপক্ষে ২ ঘণ্টা ৩০ মিনিট হ্রাস করতে হবে।
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই