কুষ্টিয়ার মিরপুরে চলছে আধাবেলা হরতাল। বিএনপি-জামায়াত এ হরতালের ডাক দিয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণার পাশাপাশি মিরপুর উপজেলায় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে আজ (শনিবার) আধাবেলা হরতালের ঘোষণা দেয়া হয়।
সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও উপজেলার কোথাও মিছিল-সমাবেশ করতে পারেনি সংগঠন দুটির নেতা-কর্মীরা। কোন পিকেটারকেও রাস্তায় দেখা যায়নি।
হরতালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বাস-ট্রাকসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে উপজেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
[b]কুষ্টিয়া,১মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]