চুয়াডাঙ্গার জীবননগরে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ থেকে জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, উপরের নির্দেশেই তাকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় আবুল কালাম আজাদ নামের এ ইউনিয়ন সভাপতিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আজাদ নেতা-কর্মীদের নিয়ে জীবননগর উপজেলা পরিষদ নির্বচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ খলিলুর রহমানের পক্ষে গণসংযোগ করছিলেন। এ সময় হাসাদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মতিয়ার রহমান ফোর্সসহ তাকে আটক করে।
আটককৃত আবুল কালাম আজাদের নামে থানায় কোনো মামলা নেই। তাকে হয়রানি করার জন্যই আটক করা হয়েছে। এতে নির্বাচনের পরিবেশ ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে বলে জানান চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ খলিলুর রহমান।
হাসাদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মতিয়ার রহমান জানান, উপর মহলের নির্দেশেই তাকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
চুয়াডাঙ্গায় জামায়াত নেতা আটক
চুয়াডাঙ্গার জীবননগরে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ থেকে জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, উপরের নির্দেশেই তাকে আটক করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় আবুল কালাম
জামিনে মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
লংমার্চ সফল করতে গোপালগঞ্জ প্রশাসনের সাথে জামায়াত নেতাদের বৈঠক
আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জামায়াত নেতাদের সঙ্গে আইডিইএ প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইলেকশনস অ্যান্ড ডিজিটালাইজেশন, ইন্টারন্যাশনাল আইডিইএ-এর একটি প্রতিনিধি দল। সোমবার বিকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়।
গোলাম পরওয়ারের সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা-রংপুর লংমার্চে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলা এবং দুই নেতাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
















