ব্রিটেনের সার্কিট জজ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত সিলেটের স্বপ্নারা খাতুন। ব্রিটেনে বিচারক পদে এই প্রথম কোনো বাংলাদেশি নিয়োগ পেলেন।
স্থানীয় সংসদ সদস্য ক্রিস গ্রেলিংগ-লর্ড চ্যান্সেলরের সুপারিশের ভিত্তিতে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্যারিস্টার স্বপ্নারা খাতুনকে ব্রিটেনের সার্কিট জাজ হিসেবে নিয়োগ দেন। মার্চ মাসের মাঝামাঝি থেকে এই নিয়োগ কার্যকর হবে।
ব্যারিস্টার স্বপ্নারা খাতুন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাগ্রামের নিম্বর আলীর কন্যা। তিনি পারিবারিকভাবে দীর্ঘ দিন ধরে ব্রিটেনে বসবাস করছেন।
শিক্ষা জীবনে অধ্যয়ন শেষে স্বপ্নারা খাতুন সাউথ ইস্টার্ন সার্কিট বেইসড এর লন্ডন ফ্যামিলি কোর্টে জাজ হিসেবে কাজ করেন। সার্কিট জাজ পদবী ব্রিটেনে ডিস্ট্রিক্ট জাজের উপরে এবং আগামীতে পদোন্নতি পেলে ব্রিটেনের হাই কোর্টের জাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর।
ব্যারিস্টার স্বপ্নারা খাতুনের চাচাতো ভাই প্রবাসী ছরওয়ার হোসেন বলেন, ব্রিটেন প্রবাসীদের অধিকাংশরাই শ্রমিক হিসেবে কাজ করছেন। তবে স্বপ্নারা খাতুনদের মতো উচ্চ শিক্ষিতরা সেদেশের উচ্চ পর্যায়ে অবদান রেখে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করছেন। তাঁর এ পদোন্নতির খবর শুনে শুধু আমাদের পরিবার নয় ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীরা বিভিন্নভাবে আনন্দ উদযাপন করেছেন।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
ব্রিটেনে বাংলাদেশি বিচারক স্বপ্নারা
ব্রিটেনের সার্কিট জজ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত সিলেটের স্বপ্নারা খাতুন। ব্রিটেনে বিচারক পদে এই প্রথম কোনো বাংলাদেশি নিয়োগ পেলেন। স্থানীয় সংসদ সদস্য ক্রিস গ্রেলিংগ-লর্ড চ্যান্সেলরের সুপারিশের ভিত্তিতে রানী দ্বিতীয় এলিজাবেথ
বিচার প্রশাসনে বড় রদবদল একযোগে ৯৯ বিচারককে বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।
বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। এ বিষয়ে পরিপত্র জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
নুসরাত হত্যা মামলা বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ হাইকোর্টের
বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় নির্বিচারে সব আসামিকে ফাঁসির রায় দেওয়ায় ফেনীর তৎকালীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ওই সময়ের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারকরা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোপন বন্দিশালা পরিদর্শনের পর এবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সদর দফতরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
র্যাবের ‘আয়নাঘর’ ঘুরে দেখলেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন দল
রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত আলোচিত বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও প্রসিকিউশন দল।
















