দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনের জন্য কুষ্টিয়ার মিরপুর,কুমারখালী ও খোকসা উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভা কক্ষে এ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিবুল ফেরদৌস জানান, যাচাই-বাছাই শেষে কুষ্টিয়ার তিন উপজেলার ১১জন চেয়ারম্যান,১৭ জন ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের ১৩ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কারোরই প্রার্থীতা বাতিল হয়নি।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ২ জন চেয়ারম্যান,৪জন ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের ৩ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কুমারখালী উপজেলায় ৫ জন চেয়ারম্যান,৭ জন ভাইস চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা আসনের ৫ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ছাড়াও মিরপুর উপজেলায় ৪ জন চেয়ারম্যান,৬ জন ভাইস চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা আসনের ৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা ও সদর উপজেলার ১৯ ফেব্রুয়ারির প্রথম দফা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
কুষ্টিয়ার ৩ উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র বাছাই
দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনের জন্য কুষ্টিয়ার মিরপুর,কুমারখালী ও খোকসা উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভা কক্ষে এ





