[b]প্রিটোরিয়া:[/b] দক্ষিণ আফ্রিকায় একজন পাদ্রির নির্দেশে ঘাস খাওয়া শুরু করেছেন তার অনুসারীরা। ঘাস খেয়ে নাকি প্রভুর নাকি নৈকট্য লাভ করা যায়? ডেইলি মেইলের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে আইআরআইবি।
হ্যাঁ,অবিশ্বাস্য হলেও এই আধুনিক যুগেও দক্ষিণ আফ্রিকার একজন পাদ্রির নির্দেশে তার অনুসারীরা গরু-ছাগলের মত ঘাস খেয়ে প্রভুর নৈকট্য অর্জনের চেষ্টা করেছেন এবং তা করতে গিয়ে তাদের অনেকেই বমি ও পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটে গেছেন চিকিৎসার জন্য।
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার উত্তরে অবস্থিত গারানকুয়া অঞ্চলে এ ঘটনা ঘটেছে। সেখানকার 'রেব্বনি সেন্টার মিনিস্ট্রিজ'গির্জার পাদ্রি লেসেগো ড্যানিয়েল তার অনুসারীদের জানান যে ঘাস খেলে তারা প্রভুর নৈকট্য পাবেন। পাদ্রির নির্দেশে অনুসারীরা গির্জা প্রাঙ্গণের সবুজ চত্বরে ঝাঁপিয়ে পড়ে ঘাস খাওয়া শুরু করেন।
হাজার হাজার মানুষ পাদ্রির এই বিতর্কিত পদ্ধতির সমালোচনা করলেও তার ভক্ত অনুসারীরা ধর্মীয় সমাবেশে এই পদ্ধতি অনুসরণের শপথ নেন। পাদ্রি লেসেগো এও বলেছেন যে,মানুষ তার শরীরের চাহিদা যোগাতে যে কোনো কিছু খেয়ে বেঁচে থাকতে পারে।
দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ লেসেথোর একজন ভক্ত দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যম 'টাইমস লাইভ'-কে বলেছেন,"হ্যাঁ,আমরা ঘাস খাচ্ছি এবং আমরা এ জন্য গর্ব অনুভব করছি। কারণ,এই কাজ দেখিয়েছে যে,প্রভুর শক্তির সুবাদে আমরা যে কোনো কাজ করতে পারি।"
আইন বিষয়ে পড়াশুনারত ২১ বছর বয়স্ক এক ভক্ত ছাত্রী জানিয়েছেন,তিনি এক বছরেরও বেশি সময় ধরে গলা ব্যথায় ভুগছিলেন,ঘাস খাওয়ার পর তার এই রোগ সেরে গেছে।"
লেসেথোরর আরো একজন ভক্ত বলেছেন,তিনি হাঁটতে পারতেন না,কিন্তু পাদ্রির নির্দেশে ঘাস খাওয়া শুরু করার পরই শক্তি অর্জন করতে থাকেন এবং এক ঘণ্টা পরই আবারও হাঁটতে সক্ষম হন। সূত্র: আইআরআইবি
টাইম নিউজ/এসএমএ