গোপালগঞ্জ উপজেলার গয়লাকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা মিয়া খলিফা (৫৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার সকাল আনুমানিক  ৮টার সময় এ ঘটনা ঘটে।নিহত তারা মিয়া মুকসুদপুর উপজেলার বড় ভাট্টা গ্রামের আনছার উদ্দিন খলিফার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে যাত্রীবাহী একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে যাত্রীরা আসন থেকে ছিঁটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ওসি ফেরদৌছ হোসেন বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গয়লাকান্দি এলাকায় টেকেরহাট-গোপালগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
[b]গোপালগঞ্জ, ৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমআর[/b]