বিরামপুর বিশেষ ক্যাম্পের বিজিবি সোমবার (১০ মার্চ) বিকালে অভিযান চালিয়ে ৫ রাউণ্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ একটি জাপানি পিস্তল উদ্ধার করে। এসময় অস্ত্র বহনকারী ৩ যুবককেও আটক করে তারা।
আটককৃতরা হলো-রংপুর সদরের পূর্বগুপ্তপাড়ার আবু তাহেরের ছেলে আবু সাইদ (২০), খুলনার দিঘলিয়া থানার চান্দ্রনী মহল এলাকার নূরুল সরদারের ছেলে শুকুর আলী (২৫) ও দিনাজপুরের হাকিমপুর থানার রায়ভাগ গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে এনুমাল মোল্লা (২৫)।
বিরামপুর বিশেষ ক্যাম্পের নায়েব সুবেদার সাহাজুল ইসলাম জানান, ভারত থেকে পিস্তল আসার গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী ডাংগাপাড়া হতে বিজুল কাঁচা রাস্তায় কয়েকটি দলে ওঁৎ পেতে থাকেন। বিকালে রিক্সাভ্যান যোগে ৩ যুবক ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে।
এসময় বিজিবি ধাওয়া করে ৩জনকে আটক করে এবং তাদের নিকট থেকে জাপানের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল,৫ রাউণ্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করে।
আটক এনামুল জানায়,১০ হাজার টাকা ভাড়া চুক্তিতে তারা এই অস্ত্র সীমান্ত থেকে রাজধানী ঢাকার আবদুল্লাহপুরে পৌঁছে দিতে যাওয়ার পথে বিজিবির হাতে ধরা পড়েছে।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
বিরামপুরে জাপানি পিস্তল উদ্ধার: আটক ৩
বিরামপুর বিশেষ ক্যাম্পের বিজিবি সোমবার (১০ মার্চ) বিকালে অভিযান চালিয়ে ৫ রাউণ্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ একটি জাপানি পিস্তল উদ্ধার করে। এসময় অস্ত্র বহনকারী ৩ যুবককেও আটক করে তারা।





