[b]ঢাকা:[/b] পুরান ঢাকার লালবাগে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সালেহ আহমেদকে (৫০) আটক করেছে পুলিশ।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাজন চন্দ্র পাল জানান,বৃহস্পতিবার বিকেলে লালবাগ থানাধীন এলাকায় ওষুধের দোকানে ঔষধ ক্রয় করতে গেলে ৭ বছর বয়সী ওই শিশুর ওপর পাশবিক নির্যাতন চালায় দোকানদার সালেহ আহমেদ।
এসআই জানান,বৃহস্পতিবার মধ্যরাতেই ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান্টস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ব্যাপারে লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় সালেহ আহমেদকে আসামি করা হয়েছে।
ওসিসির সমন্বয়কারী ডা. বিলকিস বেগম জানান,বর্তমানে শিশুটি চিকিৎসাধীন। শনিবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।