ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবে আনন্দে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করছে পাবনাবাসী।
বর্ষবরণ উপলক্ষ্যে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্কয়ার কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডের উদ্যোগে সকাল ৮টায় পাবনার রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ থেকে বের করা হয় পহেলা বৈশাখের বর্ণাঢ্য শোভাযাত্রা।
শোভাযাত্রা শেষে ‘হৃদয় নাচে বৈশাখী সাজে’ এই শ্লোগানে ১৪২১ বর্ষবরণ উদযাপন সকাল সাড়ে আটটায় পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে শুরু হয় ‘রুচী বৈশাখী উৎসব’ শীর্ষক কনসার্ট।
এতে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী শাকিলা জাফর, তপন চৌধুরী, রিংকু ও ব্যান্ড দল চিরকুট। প্রচন্ড গরম উপেক্ষা করে এই উৎসবে নানা বয়সী ও পেশার মানুষের উপচে ভীড় পরিলতি হয়।
বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’ কনসার্টটি পাবনা এডওয়ার্ড কলেজ মাঠ থেকে সরাসরি স¤প্রচার করে।
অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার কনজ্যুমার প্রডাক্টস’র ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে গ্রামীন সাজে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া সকাল সাতটায় গানে গানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে পাবনা প্রেসক্লাব। অনুষ্ঠানে সরকারী ও বেসরকারী কর্মকর্তাসহ প্রেসকাবের সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআাই[/b]
শ্রেণীহীন
উৎসব আনন্দে পাবনাবাসীর বৈশাখ উদযাপন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবে আনন্দে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করছে পাবনাবাসী। বর্ষবরণ উপলক্ষ্যে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্কয়ার কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডের উদ্যোগে সকাল ৮টায় পাবনার রফিকুল





