প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের দোহাই দিয়ে নারীদের পিছিয়ে রাখা যাবে না। ইসলাম ধর্মে নারীর অধিকার নিশ্চত করা হয়েছে।
তিনি বলেন, নারী দিবসে নারীদের জন্য ন্যাশনাল হেল্প লাইন চালু করেছে সরকার। যেকোনো অপারেটর থেকে ১০৯২১ এই নাম্বারে ডায়াল করে যেকেউ নারী নির্যাতন সম্পর্কে অভিযোগ দিতে পারবেন। অভিযোগ অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
শনিবার সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
এ সময় নারী দিবস উদ্বোধনের ঘোষানা দেন তিনি।
বিস্তারিত আসছে...
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]