কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫৫ জনকে আটক করেছে র্যা পিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যা ব-৭) সদস্যরা।
রোববার রাত ১০টার দিকে উপজেলার রেজুনদীর মোহনার সোনাইছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এরা হলেন- উপজেলার সোনাইছড়ি এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে রুস্তম আলী ও তার ছেলে মোহাম্মদ কায়সার। এদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
র্যা ব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ কাজী রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই