[b]লালমনিরহাট:[/b] দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর ও পাটগ্রাম থানা পুলিশ।
শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলা সদর এবং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পাটগ্রাম থানায় গ্রেফতারকৃতরা হলেন-পাটগ্রাম উপজেলার বাউরা এলাকার বিএনপিকর্মী আবেদ আলী (৩৭) ও নীলফামারী জেলার জলঢাকা এলাকার জামায়াতকর্মী লিটন আক্তার (২৫)।
এছাড়া,আব্দুল খালেক (৩২),লিটন মিয়া (৩৩) ও আসাদুজ্জামান ভুট্টু (৪৫) নামে তিন বিএনপিকর্মীকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ ।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার মাহফুজুল আল আসাদ জানিয়েছেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা,ভাঙচুর,ভোটকেন্দ্রে হামলা,নাশকতার একাধিক মামলা রয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শ্রেণীহীন
লালমনিরহাটে ১৮ দলের ৫ নেতাকর্মী গ্রেফতার
দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর ও পাটগ্রাম থানা পুলিশ। শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলা সদর





