লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমের (ঘোড়া) বাড়িতে হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১২ টায় রামগঞ্জ শহরের সোনাপুর চৌরাস্তা এলাকার বাসায় এ ঘটনা ঘটে।
আবদুর রহিম জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সহযোগিতায় ছাত্রলীগ ও যুবলীগের একদল সন্ত্রাসী তার বাসা লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে কয়েক রাউন্ড গুলিও বর্ষণ করে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আ ক ম রুহুল আমিন (হেলিকপ্টার) অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে আমি জানিনা। কিন্তু আমার ওপর দোষ চাপানো চেষ্টা করা হচ্ছে।
রামগঞ্জ থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে তৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি।
লক্ষ্মীপুর, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ