উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় কুষ্টিয়ার তিনটি উপজেলায় ১১ জন চেয়ারম্যান পদে ও  ভাইস চেয়াম্যান পদে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার বিকাল ৫টায় মনোনয়নপত্র জমা দেবার শেষ সময় পার হবার পর স্বস্ব সহকারি রিটার্নিং কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমারখালি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন,ভাইস চেয়াম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
[b]ঢাকা,ফেব্রুয়ারি ২ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]