দুর্নীতি প্রতিরোধের মাধ্যমেই দেশ দুর্নীতি মুক্ত হবে বলে মন্তব্য করেছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান। আর এই প্রতিরোধে দেশের সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।
তিনি বলেন,ওয়ান ইলেভেনের পর অনেক দুর্নীতিবাজ লোকজন টাকা পয়সা খরচ করে দুর্নীতি প্রতিরোধ কমিটিতে ঢুকার চেষ্টা করেছেন। কিন্তু তারা কমিটিতে ঢুকতে পারেনি।
দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে জেলা,উপজেলা ও মহানগর পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড-২০১৩ বিজয়ীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
আজ বুধবার দুপুরে শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নাট্যকলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ ,চ্যানেল আই এর পরিচালক ও প্রধান বার্তা সম্পাদক শাইখ সিরাজ, দুদকের ডিজি (প্রতিরোধ ও সবেষণা) ড.মো. শামসুল আরেফিন প্রমুখ।
অনুষ্ঠানে রাজধানীসহ বিভিন্ন জেলা,উপজেলা এবং মহানগর পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রায় ১৫৩ জনকে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। বিজয়ীরা দুদক চেয়ারম্যান এবং অতিথির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
দুদক চেয়ারম্যান বলেন,শুধু মামলা আর চার্জশিটের অনুমোদন দিয়েই দুর্নীতি দমন সম্ভব নয়। এই ক্ষেত্রে জনসচেতনা এবং মিডিয়ার শক্তিশালী ভুমিকা প্রয়োজন। তিনি বলেন, দুদক রংপুর,ময়মনসিংহ,মুন্সিগঞ্জ ও কুমিল্লাসহ দেশের ৫টি জেলাকে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করেছে।
কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, টিআইবি ওয়াচ ডগ হিসেবে কাজ করতে গিয়ে দুদকের বিরুদ্ধে লেগেছে। বিদেশী টাকায় এসি রুমে বসে গবেষণার নামে বছরে দুই একটি প্রতিবেদন প্রকাশ করে। টিআইবির প্রকাশিত প্রতিবেদন নিয়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে । তিনি বলেন, দুদকের কার্যক্রম নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী টিআইবর মুখোশ খুলে দেয়া হবে।
আয়নায় টিআইকে তাদেও নিজেদের মুখ দেখার পরামর্শ দিয়ে দুদক কমিশনার সাহাবুদ্দিন বরেন, অচিরেই টিআইবির কার্যকলাপের কথা জনগণের সামনে তুলে ধরা হবে। তারা বিদেশি টাকা দিয়ে এ দেশে কি কাজ করেন, তাও তুলে ধরা হবে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার শাহাবুদ্দিন চুপ্প।
কমিশনার বলেন, আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে পাচার করা ২১ কোটি টাকা দুদক অঙ্গিকারনামা দিয়ে দেশে ফেরত এনেছে । অঙ্গিকার নামায় বলা আছে ওই টাকা শুধু মাত্র দুর্নীতি প্রতিরোধে খরচ করা যাবে। কিন্তু অর্থমন্ত্রী এবং ওই অর্থমন্ত্রনালয়ের আমলারা এই টাকা দুদককে দিচ্ছে না। ফলে তা দুদক দুর্নীতি প্রতিরোধে জোরালো ভুমিকা পান করতে পারছে না।তিনি দ্রুত ঐ টাকা দুদকে ফেরত দেয়ার দাবি জানান।
তিনি আরো বলেন, ওয়ান এলেভেনের পরে যারা ক্ষমতায় এসেছেন তারাই জাতির সম্মুখে নিগৃত হয়েছেন। তারা বিশেষ মহলের টার্গেট পুরন করতে গিয়ে রাজনীতিবিদদের জেলে ঢুকিয়েছেন এবং হয়রানী মূলক মামলা দিয়েছিনে। কিন্তু উচ্চ আদালতে ঐসব মামলা আর টিকেনি।
[b]ঢাকা,একে, ২৮ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
'ঐক্যবদ্ধভাবে দুর্নীতি প্রতিরোধ করতে হবে'
দুর্নীতি প্রতিরোধের মাধ্যমেই দেশ দুর্নীতি মুক্ত হবে বলে মন্তব্য করেছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান। আর এই প্রতিরোধে দেশের সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি বলেন,ওয়ান ইলেভেনের পর অনেক দুর্নীতিবাজ লোকজন টাকা পয়সা খরচ করে দুর্নীতি প্রতিরোধ কমিটিতে ঢুকার চেষ্টা করেছেন। কিন্তু তারা কমিটিতে ঢুকতে





