ফেনীতে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, যুবকের নাম শহীদ উল্লাহ (৩২)। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূ্ত্রে জানা যায়।
সোমবার সকাল ৯টার দিকে শহরের চাঁড়িপুর এলাকার একটি রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শহীদ উল্লাহ ফেনী শহরের দেবীপুরের হাজী মকবুল আহম্মদের ছেলে।
ফেনী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) গোলাম হাক্কানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই আরো জানান, শহীদ উল্লাহ ফেনী শহরের চিহ্নিত সন্ত্রাসী।
নিহত ব্যক্তির পরিবারের লোকজন জানায়, ১৫ দিন আগে শহীদ উল্লাহ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও এতোদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ফেনীতে এক যুবকের লাশ উদ্ধার
ফেনীতে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, যুবকের নাম শহীদ উল্লাহ (৩২)। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূ্ত্রে জানা যায়





