ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান নামক স্থানে লোকাল বাসে চাপা পড়ে শিলা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার এস আই আবু সাইদ জানান,সকাল ৮ টার দিকে আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য শিশুটি তার মায়ের সঙ্গে বের হয়। ঘটনাস্থলে তার মা আটো রিক্সার ভাড়া মেটাতে থাকাকালে শিলা দৌড়ে রাস্তা পার হওয়ার সময় মাদারীপুর থেকে ফরিদপুরগামী একটি লোকালবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিলার বাবার নাম সেলিম সরদার। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারকে দেয়া হয়েছে।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]