জেলার সোনারগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় গলাকাটা এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বারগাঁও বেড়িবাঁধ এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত কিশোরের নাম-পরিচয় জানা যায়নি, তবে তার বয়স প্রায় ১২ বলে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের বারগাঁও বেড়িবাঁধ এলাকায় বুধবার সকালে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ অজ্ঞাত কিশোরের লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, দুষ্কৃতিকারীরা অন্য কোথাও কিশোরকে হত্যা করে বারগাঁও বেড়িবাঁধসংলগ্ন নির্জন এলাকাটিতে মঙ্গলবার রাতে কোনো এক সময় ফেলে রেখে গেছে।