মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভুত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।  
স্থানীয়রা জানান,মিরকাদিম পৌরসভা সংলগ্ন এলাকায় ফিরোজ মাতবরের লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর এ আগুন ছড়িয়ে পড়ে পাশে তারই মালিকানাধীন ফার্নিচারের দোকানে। পরে ব্যবসায়ী,স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী সানোয়ার হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, কিভাবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]