সিলেট সদর উপজেলার সাহেব বাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। টোল আদায় নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। সংঘাতের আশঙ্কায় বুধবার দুপুর সাড়ে ১২টায় বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
জানা যায়, সম্প্রতি সিলেট সদর উপজেলা প্রশাসন থেকে সাহেব বাজার টেন্ডারের মাধ্যমে লিজ দেওয়া হয়। এ খবরে মাদরাসা কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠেন।
অন্যদিকে,লিজ গ্রহিতা আলাউদ্দিনের পক্ষের লোকজন টোল আদায়ে অনড় অবস্থানে থাকে। ফলে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন বলেন,স্থানীয় সাহেববাজার সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা ও লিজ গ্রহিতা আলাউদ্দিনের লোকজন বাজারের টোল আদায় নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। সংঘাত এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
সিলেটের সাহেববাজারে ১৪৪ ধারা
সিলেট সদর উপজেলার সাহেব বাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। টোল আদায় নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। সংঘাতের আশঙ্কায় বুধবার দুপুর সাড়ে ১২টায় বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়





