কুমিল্লার দেবিদ্বারে ডাক্তারের ভুল চিকিৎসায় ইউনুস সরকার (৪০) নামে এক ব্যক্তি অকালেই প্রাণ হারালো।
সোমবার রাত ৩টার দিকে উপজেলার দেবিদ্বার মেডিকেল সেন্টার হাসপাতালে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইউনুস সরকার উপজেলা সদরে পুরাতন বাজার এলাকার আবদুল জলিল সরকারের ছেলে এবং দেবিদ্বার সরকারি কলেজের সাবেক জিএস।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউনুস সরকারকে রোববার দেবিদ্বার মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে তার শরীরে অস্ত্রোপচার করা হলে রাত ৩টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে। এ ঘটনার পর হাসপাতলে কর্মরত ডাক্তার ও কর্মকর্তারা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অহিদুর রহমান নামে এক ডাক্তার এবং পলাশ নামে এক ওয়ার্ডবয়কে আটক করে।
দেবিদ্বার থানার অফিসার ইন চার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় হাসপাতালের এক ডাক্তারসহ ২ জনকে আটক করা হয়েছে।
দুপুর সোয়া ১টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে বলে ওসি জানান।
[b]কুমিল্লা,১১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
[/b]