[b]ঢাকা: [/b]বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী রোববার। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
দিবসটি উপলক্ষে রোববার ভোরে দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ এবং মিলাদের আয়োজন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া ফাতেহা পাঠ ও মোনাজাতেও অংশ নেবেন তিনি।
মাজার প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হবে।
একই সঙ্গে সারাদেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার নির্দেশনা দেয়া হয়েছে।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিএনপির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশ করা হবে বিশেষ ক্রোড়পত্র। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজেদের মতো করে এ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।
বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রপতি ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন।
জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর ‘সিপাহী জনতার বিপ্লবের’ মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দলটি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিকভাবে নিহত হন।
এদিকে দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শ্রেণীহীন
জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী আজ
ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী রোববার। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। দিবসটি উপলক্ষে





