[b]ঢাকা:[/b] মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচিকে ঘিরে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনের সামনে বালুর ট্রাক সরিয়ে জলকামান দিয়ে ব্যারিকেড দিলেও তা সরিয়ে নেয়া হয়েছে।
এর পরেই সেখানে পুলিশ সদস্যদের দিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। রোববার বেলা পৌনে ৩টার দিকে এটা সরিয়ে নেয়া হয়।
২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচিকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে খালেদা জিয়ার বাসার সামনের রাস্তার পশ্চিম দিকে বালুর ট্রাক সরিয়ে জলকামান রাখা হয়।
তবে ওইদিনে পূর্ব দিকের বালুর ট্রাক না সরালেও শনিবার সকালে সেখানের ট্রাক সরিয়ে পুলিশের একটি গাড়ি আড়াআড়িভাবে রাখা হয়। পুলিশের পক্ষ থেকে জলকামান দিয়ে ব্যারিকেড দেয়ার জন্য খালেদা জিয়ার নিরাপত্তার কথা বলা হয়েছে।
তবে জলকামান সরানোর বিষয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কোনো কথা বলতে রাজি হননি।
এদিকে জলকামান সরিয়ে পুলিশের একটি দলকে সামনের দিকে দাঁড় করানো হয়েছে। এই মূহুর্তে খালেদা জিয়ার বাসার সামনের রাস্তার পশ্চিম দিকে দুইস্তরের পুলিশ দায়িত্ব পালন করছেন।
খালেদার বাসার সামনে থেকে জলকামান সরিয়ে নিয়েছে পুলিশ
ঢাকা: মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচিকে ঘিরে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনের সামনে বালুর ট্রাক সরিয়ে জলকামান দিয়ে ব্যারিকেড দিলেও তা সরিয়ে নেয়া হয়েছে।
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















