দিনাজপুর শহরের পৌরসভা মোড়ে র্যানবের পিটুনিতে ২৫ জন আহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় র্যাুব সদস্যদের বিচারের দাবিতে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান,সকাল ১০টায় পৌরসভা মোড়ে র্যা বের একটি গাড়ির সঙ্গে রিকশার ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে রিকশাচালককে বেধড়ক মারধর করেন র্যাবব সদস্যরা। স্থানীয় পৌর কাউন্সিলর বিষয়টি সমাধান করে দিলেও কিছুক্ষণ পর র্যা ব-১৩ তাদের ব্যবহৃত ৩টি পিকআপ ও ৫টি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে রাস্তায় লোকজনকে গণহারে পেটাতে থাকে।
এ সময় আহত হন শফিকুল ইসলাম,সবুজ,বাবু,হামিদুর রহমান,ইয়াসিনসহ প্রায় ২৫ জন। পরে র্যা ব সদস্যরা আগা খান নামে এক দোকানদারকে আটক করে নিয়ে যান।
এ ঘটনার পর এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে পৌরসভার সামনে সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ জনতা র্যারবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে সদর সার্কেল এএসপি আবু তারেক,কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন,ওসি (তদন্ত) হিফজুল আলম মুন্সিসহ পুলিশ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত হন। তারা এ বিষয়ে সন্ধ্যায় আলোচনায় বসা হবে-এমন আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
রশিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী বলেন,সকালে এই পথ দিয়ে যাওয়ার সময় র্যা ব বিনাকারণে আমাকে মারধর করেছে। কারণ জানতে চাইলে আরও বেশি মারধর করে।
দিনাজপুর পৌরসভার কাউন্সিলর রাহেতুল ইসলাম খোকা জানান,রিকশাচালকে মারধরের সময় এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় র্যাইব সদস্যরা এলাকাবাসীকেও মারধর করে। এরই প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করেন।
দিনাজপুর সদর সার্কেল এএসপি আবু তারেক জানান,আটক আগা খানকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে আলোচনায় বসা হবে- এমন আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন। তবে তদন্ত কমিটি গঠন করা হবে কি না সে বিষয়ে পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]