টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে স্থগিত হওয়া ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯১ নম্বর কেন্দ্রের পুনভোটগ্রহণ চলছে।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সুষ্ঠু ভাবে ভোটগ্রহণের জন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, ২৯ মার্চ এ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের দিন অনিয়মের অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং অফিসার সৈয়দ খুরশিদ আনোয়ার।
ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই হাজার ৭০১ জন। এ আসনে দু’টি উপজেলার ১১৭টি কেন্দ্রের মধ্যে ১১৬টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীক নিয়ে ৭৩ হাজার ৫৬৫ ভোট এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মালেক মিঞা হরিণ প্রতীক নিয়ে ৭১ হাজার ৩২৯ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ২০ জানুয়ারি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
[b]ঢাকা, এএম,১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
স্থগিত ৯১ নম্বর কেন্দ্রের পুনভোটগ্রহণ চলছে
টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে স্থগিত হওয়া ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯১ নম্বর কেন্দ্রের পুনভোটগ্রহণ চলছে।বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ
গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা মজনু সরকার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক।
জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসীদের ক্লাব : গোলাম পরওয়ার
আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব আখ্যা দিয়ে দলটির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ করে দিয়েছিল আ.লীগ: রিজভী
বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীকে এবার ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করেছেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা। তাদের দাবি, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার মানিক পশারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছিল।
















