ঢাকা: সোমবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। পাশাপাশি চলবে অনির্দিষ্টকালের অবরোধও। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ হরতাল কর্মসূচির ঘোষণা করেন চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।
প্রহসনের নির্বাচন বাতিল এবং নির্দলীয় সরকারের দাবিতেই এ কর্মসূচি দেয়া হলো বলেও সংবাদ সম্মেলনে জানান ওসমান ফারুক।
এই হরতালের পাশাপাশি বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলের চলমান অবরোধ কর্মসূচিও চলবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ওসমান ফারুক অভিযোগ করেন, বিতর্কিত নির্বাচনে খুব কম সংখ্যক মানুষই ভোট দিয়েছেন। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে সশস্ত্র আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা ফলাফল পরিবর্তন করে ভোটের হার বেশি দেখানোর চেষ্টা চালাচ্ছে।
ওসমান ফারুক বলেন, ভোটারবিহীন এই নির্বাচনের মধ্য দিয়েই এই সরকারের প্রতি গণঅনাস্থা জানিয়েছেন দেশবাসী।
শ্রেণীহীন
ফের ৪৮ ঘণ্টার হরতাল, চলবে অনির্দিষ্টকালের অবরোধও
সোমবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। পাশাপাশি চলবে অনির্দিষ্টকালের অবরোধও। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ হরতাল কর্মসূচির ঘোষণা করেন চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।





