কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি গ্রামের বটতলা মাঠে আসাদুর জামান শাওন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শাওন বাড়াদি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসাবে উকিল মন্ডল (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর শাওন বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার সকাল নয়টার দিকে স্থানীয়রা গ্রামের পাশে মাঠের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার খন্দকার লাবণী জানান, লাশের গায়ে কোপের চিহ্ন রয়েছে। পুলিশ মঙ্গলবার সাড়ে এগারটার দিকে সন্দেহভাজন হিসাবে একজনকে আটক করেছে।
[b]কুষ্টিয়া,১৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি গ্রামের বটতলা মাঠে আসাদুর জামান শাওন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শাওন বাড়াদি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে





