ভারত উজানে পানি প্রত্যাহার করে নেয়ায় অস্তিত্ব হারিয়েছে এক কালের প্রমত্তা নদী পদ্মা। এমনকি ইরিগেশনও বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার রাজশাহীতে 'বরেন্দ্র অঞ্চলের ভূ-গর্ভস্থ পানির স্তর নিম্নগামিতার কারণ অনুসন্ধানে গবেষণাপ্রাপ্ত তথ্য' শীর্ষক এক গোলটেবিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,একতরফাভাবে উজানে পানি প্রত্যাহার করে নেয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ। কিন্তু আমরা যে এই পানি স্বল্পতায় আছি তা ভারতকে আমাদের সরকার বলছে না।
দেশের কৃষি ও পরিবেশ রক্ষায় প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষায় সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রিজাওয়ানা হাসান।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। নগরীর একটি কমিউনিটি সেন্টারে বেসরকারী সংস্থা অ্যাকশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি),বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) ও পানি অধিকার ফোরাম যৌথভাবে এই গোলটেবিলের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমডিএ'র চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম,নির্বাহী পরিচালক আহসান জাকির,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিয়ামুল বারী, প্রমুখ।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
'উজানে পানি প্রত্যাহারে অস্তিত্ব হারিয়েছে পদ্মা'
ভারত উজানে পানি প্রত্যাহার করে নেয়ায় অস্তিত্ব হারিয়েছে এক কালের প্রমত্তা নদী পদ্মা। এমনকি ইরিগেশনও বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আগের রাতে ভোটগ্রহণকারী ৯ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারি দলের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দেওয়ার অভিযোগে ৯ জন ভোটগ্রহণকারী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পরিবর্তে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের
অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং স্থাপিত বসতি প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক
রাঙামাটির সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে কয়েক দিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলছে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুদিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি।
সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে যান চলাচল
রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে এক দিন অবরোধ পালনের পর কর্মসূচি প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। রোববার বিকেল ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় আলোচনার পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠন দুটি।
















