তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেল লাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার (৭৫) মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই নামক স্থানে শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান,তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেল লাইনে ভূঞাপুর উপজেলার ভারই নামক স্থানে শুক্রবার সন্ধ্যায় এক বৃদ্ধা রেল লাইন পার হচ্ছিলেন। এসময় তারাকান্দি থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্বগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে তাৎক্ষনিকভাবে নিহত ওই মহিলার পরিচয় জানা যায়নি।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারেচ আলী মিয়া জানান,এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আমি বিষয়টি রেল কর্তৃপক্ষকে অবহিত করেছি।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]