উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে মোট ১ হাজার ৩৪ টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাছাই ও প্রত্যাহার শেষে এ সংখ্যা আরো কমবে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, গতকাল রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১ হাজার ৩৪ টি মনোনয়ন জমা পড়েছে বলে এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৩২ টি, ভাইস চেয়ারম্যন পদে ৪৯৭টি ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩০৫ টি মনোনয়নপত্র জমা পড়েছে।
এ ধাপে ৭৪ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৩১ মার্চ সোমবার। মনোনয়নপত্র যাচাই বাছাই ৫ মার্চ এবং প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ । পঞ্চম দফায় দেশের যে ৭৪ টি উপজেলায় নির্বাচন হবে সেগুলো হচ্ছে ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, দিনাজপুর জেলার বিরল, পার্বতীপুর ও হাকিমপুর, নীলফামারী জেলার ডোমার, লালমনিরহাট জেলার কালীগঞ্জ, গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সুন্দরগঞ্জ। বগুড়া জেলার বগুড়া সদর, রাজশাহী জেলার পবা, সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও শাহজাদপুর।
পাবনার জেলার পাবনা সদর ও বেড়া, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ও চূয়াডাঙ্গা সদর, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা, বরগূনা জেলার বামনা, পাথরঘাটা, বরগুনা সদর ও আমতলী, পটুয়াখালী জেলার দশমিনা ও কলাপাড়া, টাঙ্গাইল জেলার ঘাটাইল, মির্জাপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর ও বাসাইল, জামালপুর জেলার মাদারগঞ্জ, মায়মনসিংহ জেলার গফরগাঁও, ত্রিশাল ও নান্দাইল।
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম ও পাকুন্দিয়া, মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী, সিরাজদিখান ও লৌহজং, গাজীপুর জেলার কালীগঞ্জ, নরসিংদী জেলার মনোহরদী, নরসিংদী সদর ও রায়পুরা, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার, রাজবাড়ী জেলার গোয়ালন্দ।
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর, সিলেট জেলার বিয়ানিবাজার, মৌলভীবাজার জেলার জুড়ী ও রাজনগর, হবিগঞ্জ জেলার বানিয়াচং, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর, কুমিল্লা জেলার মুরাদনগর ও চান্দিনা।
ফেনী জেলার ছাগলনাইয়া, নোয়াখালী জেলার সুবর্ণচর ও হাতিয়া, লক্ষীপুর জেলার রামগতি, লক্ষীপুর সদর, রামগঞ্জ ও রায়পুর, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, কক্সবাজার জেলার কক্সবাজার সদর, টেকনাফ ও উখিয়া, খগড়াছড়ি জেলার দিঘিনালা, রাঙ্গামাটি জেলার রাংগামাটি সদর, লংগদু, রাজস্থলী ও বিলাইছড়ি।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
পঞ্চম ধাপে মনোনয়ন জমা পড়েছে ১০৩৪
উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে মোট ১ হাজার ৩৪ টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাছাই ও প্রত্যাহার শেষে এ সংখ্যা আরো কমবে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানিয়েছেন,





