কুষ্টিয়া জেলায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এগার বছর বয়সের রুনা আক্তার নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে খোকসা উপজেলার শমসপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রুনা কুষ্টিয়ার থোকসা উপজেলার শমসপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের রাজু মন্ডলের কন্যা।  নিহত ছাত্রী পদ্মবিলা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহম্মেদ জানান, সকালে বাড়ির পাশের বাগানে একটি গাছের সাথে রুনাকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রুনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় বলে জানান তিনি।
ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর