[b]ঝিনাইদহ:[/b] ঝিনাইদহ সদর উপজেলার টিকারী গ্রামে আ্ওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহের টিকারী বাজারে এ সংঘর্ষের উৎপত্তি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সমর্থকদের মধ্যে বাজারের আধিপত্য নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। এতে আরিফ নামের ওই ব্যক্তি নিহত হয়। আহত হয় আরো ২০ জন।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এক জন নিহতের খবর নিশ্চিত করেছেন।
নির্ভরযোগ্য এক সূত্রে দুইজন নিহতের সংবাদ জানা গেছে। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ অবার হতে পারে বলেও জানান তিনি।
[size=4][font=SolaimanLipi] [/font][/size]





