সিলেট রেঞ্জের চার জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১৬ পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৪ জেলার বিভিন্ন উপজেলায় ও নগরীর আওতাধীন ৬ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
রেঞ্জের সিলেট জেলা পুলিশ ৪৬ জন, মৌলভীবাজার ১০, হবিগঞ্জ ২৪ ও সুনামগঞ্জ জেলা পুলিশ ১৯ জনকে গ্রেফতার করে।
সিলেটের অতিরিক্ত ডিআইজি এম সাখাওয়াত হোসাইন এ সব তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর পুলিশ শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে। এ বিষয়টি এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমতউল্লাহ নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
সিলেটে পুলিশী অভিযানে গ্রেফতার ১১৬
সিলেট রেঞ্জের চার জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১৬ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৪ জেলার বিভিন্ন উপজেলায় ও নগরীর আওতাধীন ৬ থানা পুলিশ অভিযান চালিয়ে





