উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্বের প্রচারণা মঙ্গলবার মধ্যরাত থেকে বন্ধ হবে। ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
এরই মধ্যে প্রস্তুত ৫২ জেলার ১১৬ উপজেলা।
দ্বিতীয় দফায় ১১৭ উপজেলার তফসিল ঘোষণা করলেও ২৭ ফেব্রুয়ারি ভোট হবে ১১৬ উপজেলায়। অপরটি কক্সবাজারের মহেশখালী উপজেলার নির্বাচন ১ মার্চ অনুষ্ঠিত হবে।
ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা পরিষদের এ নির্বাচন দলীয় ব্যানারে না হলেও দলীয় প্রভাব রয়েছে সবখানেই। আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের পছন্দমত প্রার্থী দিয়েছেন। রয়েছে প্রধান দুটি দলেরই অসংখ্য বিদ্রোহী প্রার্থী। নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে রয়েছে ব্যাপক উৎসাহ। তবে ভোটগ্রহণ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে (ইসি)। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শন্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সারাদেশে ৪৮৭ উপজেলার এ পর্যন্ত পাঁচ ধাপে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সহকারী সচিব আশফাকুর রহমান জানান, নির্বাচনের ৩২ ঘণ্টা পূর্বে সব প্রচারণা বন্ধ থাকবে। তা অব্যাহত থাকবে নির্বাচনের পর ৬৪ ঘণ্টা পর্যন্ত। কেউ আইন ভঙ্গ করলে কারাদণ্ড ও আর্থিক দণ্ডে দণ্ডিত হবেন। এমনকি প্রার্থিতাও বাতিল হবে।
এ নির্বাচনে মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্ত সংখ্যক র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকছে। এ ছাড়া প্রতি কেন্দ্রে একজন পুলিশ (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার ১০ জন (নারী-৪, পুরুষ-৬ জন) এবং আনসার একজন (লাঠিসহ) ও গ্রামপুলিশ একজন করে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে।
পার্বত্য এলাকা, দ্বীপাঞ্চল ও হাওর এলাকায় এ সংখ্যা শুধু পুলিশের ক্ষেত্রে দু’জন হবে। ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৪৬৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১৬ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
১১৬টি উপজেলায় মোট ১ হাজার ৩৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন- ৫০৫ জন। ভাইস-চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীর সংখ্যা ৫১১ জন। ভাইস-চেয়ারম্যান (মহিলা) প্রার্থীর সংখ্যা-৩৩৬ জন।
এ সব এলাকায় মোট ভোটার ১ কোটি ৯৮ লাখ ৫১ হাজার ১৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ লাখ ৩৭ হাজার ৭৪১ জন, নারী ভোটার ৯৯ লাখ ১৩ হাজার ৪৩৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৮ হাজার ১৩৬টি, ভোটকক্ষ ৫৪ হাজার ৪৩৭টি। প্রিজাইডিং অফিসার প্রতি ভোটকেন্দ্রে একজন করে ৮ হাজার ১৩৬ জন। সহকারী প্রিজাইডিং অফিসার প্রতি ভোটকক্ষের জন্য এক জন করে মোট ৫৪ হাজার ৪৩৭ জন। এবং পোলিং অফিসার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৮৭৪ জন দায়িত্ব পালন করবেন।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
মঙ্গলবার মধ্যরাত থেকে প্রচারণা বন্ধ
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্বের প্রচারণা মঙ্গলবার মধ্যরাত থেকে বন্ধ হবে। ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এরই মধ্যে প্রস্তুত ৫২ জেলার ১১৬ উপজেলা। দ্বিতীয় দফায় ১১৭ উপজেলার তফসিল ঘোষণা করলেও ২৭ ফেব্রুয়ারি ভোট হবে ১১৬ উপজেলায়
মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান মঙ্গলবার (৩ নভেম্বর) সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ নিয়ে রুলের শুনানি মঙ্গলবার
বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে জারি করা রুলের শুনানি হবে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর)।
মঙ্গলবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন। অন্যদিকে, জামায়াত আমির দলটির দুটি পৃথক কর্মসূচিতে যোগ দেবেন।
কম্বোডিয়ায় আটক ৩০ বাংলাদেশির মুক্তি, দেশে ফিরছেন মঙ্গলবার
কম্বোডিয়ার অভিবাসন পুলিশের বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন ৩০ বাংলাদেশি নাগরিক। সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) দেশে ফেরার কথা রয়েছে তাঁদের। এদিন দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের পৌঁছানোর কথা রয়েছে।
মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
















