[b]ঢাকা:[/b] দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯২ জনের মধ্যে ২৯০ জন সংসদ সদস্য শপথ নেবেন বৃহস্পতিবার।
যশোর-১ আসনে শেখ আফিলউদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলাম নির্বাচনে বিজয়ী হলেও শপথ নিতে পারছেন না। এই দুই এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠায় তাদের নাম বাদ রাখা হয়।
এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
জাতীয় সংসদের জনসংযোগ কর্মকতা জয়নাল আবেদীন বলেন, আগামীকাল সকাল ১০টায় শপথ অনুষ্ঠান শুরু হবে।
তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সাংসদদের শপথ পড়াবেন।
এরইমধ্যে নবম সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার কার্যালয় খালি করা করা হয়েছে। বুধবার বিকাল চারটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ কক্ষ পরিদর্শন করেছেন। সংসদের কর্মকর্তারা সংসদ সদস্যেদের শপথপত্র তৈরি করছেন।