[b]নয়া দিল্লি:[/b] দিল্লির আম আদমি পার্টি সরকার নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে এক বড় পদক্ষেপ নিয়েছে৷ দুর্নীতি দমনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জনসাধারণের জন্য চালু করেছেন হেল্পলাইন৷
কেউ ঘুস চাইলে হেল্পলাইন নম্বরে ফোন করে ওই সরকারি কর্মচারী বা সংস্থার বিরুদ্ধে যে-কেউ অভিযোগ জানাতে পারবেন৷
ক্ষমতা গ্রহণের পরেই দিল্লির আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতি দমনের মতো তার নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সবথেকে জটিল ও কঠিন পদক্ষেপ নিয়েছেন৷
দুর্নীতি মোকালিলায় খুলেছেন আট ডিজিটের বিশেষ হেল্পলাইন৷ সহজে মনে রাখার জন্য কিছুদিন পরে চার ডিজিটের একটি ছোট নম্বর দেয়া হবে এবং সংবাদপত্রে, এফএম রেডিওতে ও শহরে হোর্ডিং লাগিয়ে তা সবাইকে জানানো হবে৷
কোনো সরকারি কর্মচারি বা সংস্থা ঘুস চাইলে যে-কেউ বর্তমানের ওই বিশেষ ফোন নম্বরে দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখায় ফোন করে তা জানাতে পারেন৷ ফোন করার পর দুর্নীতি দমন শাখার অফিসার ওই ঘুসখোর কর্মচারিকে হাতেনাতে ধরার জন্য অভিযোগকারীকে বুঝিয়ে দেবেন কীভাবে ঐ ঘুসখোর অফিসার বা কর্মচারির বিরুদ্ধে স্টিং অপারেশন চালাতে হবে৷ যেমন ঘুস চাইবার সময় কীভাবে গোপনে ওই কর্মচারির অডিও বা ভিডিও রেকর্ডিং করতে হবে৷ তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা হিসেবে ২৪ ঘণ্টার মধ্যে ফাঁদ পেতে ঘুসখোর কর্মচারিকে গ্রেফতার করবে সরকারের দুর্নীতি দমন শাখা৷ অভিযোগকারীকে নিরাপত্তা দেবে সরকার৷
কেজরিওয়াল বলেন, ‘‘দুর্নীতি দূর করতে জনসাধারণের সহযোগিতা চাই৷ তারজন্য লাঠি বা অন্য কিছুর দরকার নেই একটা ফোন হলেই যথেষ্ট৷ এতে দুর্নীতিপরায়ণ সরকারি অফিসার বা কর্মচারিদের মনে ভয় ঢুকবে৷ ঘুস নেবার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হবে৷ তবে একথাও ঠিক, সব কর্মচারি অসৎ নন৷ কিছু অসৎ কর্মচারির জন্য দপ্তরের বদনাম হয়, তাঁদের রেহাই দেয়া হবে না৷''
কংগ্রেস পার্টির রাঘব বোয়ালদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে ‘‘ধীরে চলো'' নীতি অবলম্বন করছে আম আদমি সরকার – বিজেপির এই অভিযোগ খারিজ করে মুখ্যমন্ত্রী বলেন, শিগগিরই তদন্ত শুরু হবে৷
দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখায় উপদেষ্টা হিসেবে নিয়োগ করছেন ওই শাখার অবসরপ্রাপ্ত জয়েন্ট পুলিশ কমিশনার দিলীপ কুমারকে৷ তাঁকে সাহায্য করতে থাকবে এক বিশেষ টিম৷
দিলীপ কুমার মনে করেন, দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ৷ সরকারের কাজকর্মের পরিসংখ্যানগত মূল্যায়ন সরকার নিজে করতে পারেন না, সেটা করবে নাগরিক সমাজ৷ যেমন, বেসরকারি কোম্পানিগুলির সাফল্যের খতিয়ান তাদের গ্রাহক৷ তারা কতটা সন্তুষ্ট সেটাই তাদের সাফল্যের মাপকাঠি৷
সরকার কতটা সফল সেটা যাচাই করতে হবে নাগরিক সমাজ কতটা সন্তুষ্ট সেটা বিবেচনা করে৷ শহরে যানবাহন চলাচল যদি সুষ্ঠু না হয়, তাহলে ট্রাফিক পুলিশ কতগুলো চালান ইস্যু করলো বা কত টাকা জরিমানা করলো সেটা বড় কথা নয়৷ দুর্নীতি নাগরিক সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে বাসা বেঁধেছে তার মোকাবিলা করা খুব যে সহজ হবে না, তা বলাই বাহুল্য৷ সূত্র: ডিডব্লিউ
দুর্নীতি দমনে কেজরিওয়াল সরকারের হেল্পলাইন
দিল্লির আম আদমি পার্টি সরকার নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে এক বড় পদক্ষেপ নিয়েছে৷ দুর্নীতি দমনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জনসাধারণের জন্য চালু করেছেন হেল্পলাইন৷ কেউ ঘুস চাইলে হেল্পলাইন নম্বরে ফোন করে ওই সরকারি কর্মচারী বা সংস্থার বিরুদ্ধে যে-কেউ অভিযোগ জানাতে পারবেন৷
দেশের অগ্রগতি ও উন্নতির প্রধান অন্তরায় দুর্নীতি
নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণা পাবলিক হল ও জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের
সারা দেশে তীব্র সারের সংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে।
`অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না’
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট বাণিজ্য, দুর্নীতি ও অনৈতিক সিন্ডিকেটের কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘যতদিন আমি এই কার্যালয়ে আছি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো ধরনের দুর্নীতির জায়গা থাকবে না।’ আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, স্বাধীনতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
















