[b]সাভার:[/b] সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- সাভার থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ (২৬),ব্যাংক কলোনি এলাকার ইউনুসের ছেলে রাসেল (২৮),ধামরাই উপজেলা ছাত্রদল নেতা মো. রকি (২৬),রনি আহমেদ (২২),রফিক হোসেন (২২),সুমন হোসেন (২২),সুমন আহমেদ (২৫) ও  লাপ্পু মিয়া (২৫)।
সাভার সার্কেল এএসপি মশিউদ্দোলা রেজা বিএনপির নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে অবরোধ ও হরতাল চলাকালীন ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।