[b]জয়পুরহাট: [/b]জেলায় যৌথবাহিনীর অভিযান অব্যহত রয়েছে। গতরাতে (সোমবার রাতে) পৃথক অভিযান চালিয়ে জেলার দুটি  উপজেলা থেকে ১৮দলের মোট চার নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
পুলিশ সুপার হামিদুল আলম জানান,এ অভিযানে জেলার সদর উপজেলা থেকে ২জন ও   পাঁচবিবি উপজেলা থেকে দুইজনকে আটক করা হয়।এদের মধ্যে একজন বিএনপি  ও তিনজন জামায়াতের নেতাকর্মী রয়েছে।আটককৃতরা জেলায় ১৮দলের হরতাল-অবরোধ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ,রেল লাইন উৎপাটন-গাড়ি,বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাঙচুর,অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ সহ বিভিন্ন নাশকতার  সাথে জড়িত ছিল দাবি পুলিশের ।