বুধবার বিকালে কুষ্টিয়া শহর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজন
অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যা ব।শহরের চর আমলাপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-রাজবাড়ীর পাংশা উপজেলার সেনপাড়া গ্রামের মৃত হারুন সর্দারের ছেলে আব্দুস সালাম (৪৭),কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের ইমান আলীর ছেলে শাহাজান (৩২),দৌলতপুর উপজেলার মহাম্মদপুর গ্রামের মৃত হাউস মন্ডলের ছেলে গিয়াস উদ্দিন (৪৬) ও একই এলাকার সাত্তার বিশ্বাসের ছেলে ফুলশাদ বিশ্বাস (৪০)।
র্যা বের কুষ্টিয়া কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার কৌশিক জানান,কয়েকজন অস্ত্র ব্যবসায়ী কুষ্টিয়া শহরের চরআমলা পাড়া এলাকার একটি বাড়িতে বসে অস্ত্র কেনাবেচা করছে।গোপনে এ সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র্যা ব।এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার,একটি শাটারগান,১০ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ চারজনকে আটক করা হয়।
এরমধ্যে ফুলশাদ বিশ্বাস এক বছর আগে ভারতীয় ১২টি আগ্নেয়াস্ত্রসহ মেহেরপুর পুলিশের হাতে ধরা পড়েছিলেন।সে সময় তার বিরুদ্ধে মামলা হলেও পরে জামিনে ছাড়া পেয়ে তিনি আবারও অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়েন।
[b]ঢাকা, ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// কেএইচ[/b]
শ্রেণীহীন
কুষ্টিয়ায় ৪ জন অস্ত্রব্যবসায়ী গ্রেফতার
বুধবার বিকালে কুষ্টিয়া শহর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজন অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যা ব।শহরের চর আমলাপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।





